মহাস্থানে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

- Advertisements -

গোলাম রব্বানী, মহাস্থান- বগুড়াঃ বগুড়ার মহাস্থানে সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৫০) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বাড়ী থেকে বের হয়ে ঔষধ নেওয়ার জন্য মহাস্থান মাহীওয়ার ডিগ্রি কলেজের সন্নিকটে (ঢাকা-রংপুর) মহাসড়ক পার হচ্ছিল। এসময় রংপুর দিক থেকে আসা সাদা রংঙ্গের হাইস গাড়ী তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বগুড়ার (টিএমএসএস) রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisements

এলাকাবাসী জানায়, নিহত আলমগীর হোসেনের বাড়ী চট্রগ্রাম মীরশরাই উপজেলার ওহেদপুর গ্রামে। তার পিতার নাম আমিনুল হক। নিহত আলমগীর মহাস্থান প্রতাববাজু গ্রামে মুনছুর রহমানের বাড়ী ভাড়া নিয়ে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। সে মহাস্থান একটি সবজির আড়তে কাঁচামাল ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় সরবার করতেন।

ঘটনাস্থল পরিদর্শন করেন, শিবগঞ্জ থানার এসআই ব্রজেন মহান্ত। এবিষয়ে কুন্দরহাট হাইওয়ে থানার (ইনচার্জ) আব্বাস আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরীর জন্য ফোর্স পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত হাইস গাড়ী শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/5uem
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন