মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের নবগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য বাদশা মোড়ল (২৬) কনস্টেবল পদে মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে।
নিহত বাদশা মাগুরা পুলিশ লাইন থেকে রেশন নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পড়ে যান তিনি। পরবর্তীতে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া ঝরা তাকে মৃত ঘোষণা করেন।
