রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ভ্যানচালকের

- Advertisements -

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুস সামাদ (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ট্রাকটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে।

Advertisements

এছাড়া পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।

নিহত ভ্যানচালক আব্দুস সামাদ রাজশাহীর পুঠিয়া উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের আবেদ আলীর ছেলে।

রাজশাহীর পবা হাইওয়ে (শিবপুরহাট) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ভ্যানচালক আব্দুস সামাদ পুঠিয়ার ঝলমলিয়া হাট থেকে কলাবোঝাই করে নিজের বাড়িতে ফিরছিলেন। পথে পুঠিয়া বাসস্ট্যান্ড পার হতেই রাজশাহী-ঢাকা মহাসড়কের তাহেরপুরে একটি মালবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মালবোঝাই ট্রাকটি রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল।

Advertisements

পরে স্থানীয়রা ধাওয়া করে ট্রাকটি আটক করে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/opi7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন