নীলফামারীতে মাঘ মাসেই সুবাস ছড়াচ্ছে আমের মুকুল

- Advertisements -

নীলফামারীর কিশোরগঞ্জে মাঘ মাসেই আগাম সুবাস ছড়াচ্ছে আমের মুকুল। এ যেন মধু মাসের আগমনী বার্তা। শীত আর কুয়াশার রিক্ততা মুছে প্রকৃতিজুড়ে চলছে ঋতুরাজ বসন্তকে বরণ করার উৎসব। এমন সময় মুকুলের মৌ-মৌ গন্ধ, ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জন মাতিয়ে তুলেছে প্রকৃতি। এতে মুগ্ধ এলাকাবাসীও।

Advertisements

কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের সোনাখালি গ্রামের অহিদুল ইসলাম বলেন, তার বাড়ির উঠোনে দেশীয় জাতে ২টি গাছে মুকুল এসেছে। বসতভিটার আনাচে-কানাচে, উঠোন বাড়িতে ছোট ছোট কিছু আম গাছ সবুজ পাতা ছাপিয়ে স্বর্ণালী রূপে মুকুলের পুষ্প মঞ্জুরীতে ছেঁয়ে গেছে। নির্ধারিত সময়ের একমাস আগে মাঘের শুরুতেই আবহাওয়াগত ও জাত ভেদের কারণে কিছু কিছু আম গাছে মুকুল দেখা দিয়েছে।

কিশোরগঞ্জ উপজেলার কৃষি অফিসার লোকমান আলম বলেন, এ এলাকায় কয়েক জায়গায় অল্প পরিসরে বাণিজ্যিকভাবে আমের চাষ শুরু হয়েছে। তবে বিভিন্ন গ্রামে বসতভিটার আনাচে-কানাচে, বাড়ির আঙিনায় আম চাষ বেশি হচ্ছে। এবার আবহাওয়া অনুকূল থাকায় আম গাছে আগাম মুকুল এসেছে। কুয়াশা থেকে গুটি রক্ষায় গাছ ও বাগান মালিকদের ছত্রাক নাশক প্রয়োগসহ নানা পরামর্শ প্রদান করা হচ্ছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/pgks
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন