ঈদ উপলক্ষে বরিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত

- Advertisements -

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে বরিশালে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন।

Advertisements

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা,বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: আনিস আহমেদ, সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রকৌশলী মো: নাজমুল ইসলাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক বি.এম. শহিদুল ইসলাম মাখন, সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী, ববি শাখার সদস্য সচিব শেখ মো: ইমন, বিআরটিসি ডিপো ম্যানেজার মো: জুলফিকার আলি, জেলা পুলিশের টিআই মো: আ: রহীম এবং ব্র্যাকের ফিল্ড কমিউনিকেটর অফিসার মো: নজরুল ইসলাম।

এছাড়াও জেলা শিক্ষা অফিস, নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ, র‍্যাব, আনসার, রোভার স্কাউট, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় সড়কপথের পাশাপাশি নৌপথে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে ঈদে কোরবানির পশু জবাইয়ের পর বর্জ্য দ্রুত অপসারণে সিটি কর্পোরেশনসহ জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়।

Advertisements

সভায় অংশগ্রহণকারীরা ঈদকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপত্তা, যানজট নিরসন, যাত্রীসেবা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/b5p2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন