লোকালয়ে ভেসে এল মাথাবিহীন বিশাল আকৃতির তিমি

- Advertisements -

বরগুনার পায়রা নদীর তীরে ভেসে এসেছে মাথাবিহীন একটি বিশাল তিমির মৃতদেহ। সোমবার (১ জুলাই) বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোনবুনিয়ার চরে অর্ধগলিত মাথাবিহীন তিমির মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বিভিন্ন এলাকার উৎসুক জনতা তিমি দেখতে সেখানে আসেন।

বালিয়াতলী ইউপি সদস্য মো. ইউনুস মৃধা বলেন, ‘রবিবার রাতে জোয়ারের পানিতে মৃত তিমি মাছের দেহটি ভেসে এসে আটকে পড়েছে।

কিন্তু ভাটায় আর নামতে পারেনি। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

Advertisements

ইউনুস মৃধা আরো বলেন, ‘তিমির যে অংশটুকু ভেসে এসেছে তার আয়তন কমপক্ষে ২০ ফুটের বেশি হবে। এলাকায় উৎসুক জনতা বৈরি আবহাওয়া উপেক্ষা করে পায়রা নদীর চড়ে ভীড় জমাচ্ছেন।

স্থানীয় পরিবেশ কর্মী আরিফুর রহমান বলেন, ‘বিশেষ কোনো কারণ ছাড়া সাধারণত উপকূলে তিমি  আসে না। ধারণা করা হচ্ছে, এটি গভীর সমুদ্রের তিমি। মৃত তিমিটি দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে আশপাশের এলাকা পরিবেশ দূষিত হচ্ছে।

বরগুনা সহকারী বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু জোয়ার থাকার কারণে তিমি মাছটি মাটি চাপা দিতে পারিনি। পরিবেশ রক্ষায় দ্রুত মাটি চাপা দেয়া হবে।’

Advertisements

বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা বলেন, ‘পায়রা নদীর ছোনবুনিয়ার চড়ে অর্ধগলিত একটি তিমির মৃতদেহ পাওয়া গেছে। তিমি মাছটির মৃত্যুর কারণ জানা যায়নি।

মৃত তিমিটি দুর্গন্ধ ছড়াতে পারে তাই আগামীকাল ( মঙ্গলবার) ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত মাটিতে পুঁতে ফেলা হবে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1etk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন