নিজস্ব প্রতিবেদক: বরিশালে এলইডি লাইট স্থাপনের কাজ শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বসিক) প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন।
আজ রোববার (২৪ মে) মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের মহিলা পলিটেকনিক কলেজ সড়কে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জিআই পোলসহ এসএমডি এলইডি লাইট শেড স্থাপনের কাজ শুরু করা হয়েছে।
এদিকে বসিক প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীনের এমন জনবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
সংশ্লিষ্টরা জানান, মহিলা পলিটেকনিকের সড়কটিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। নতুন এলইডি লাইট স্থাপনের মাধ্যমে রাতের বেলায় সড়কে চলাচল আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।
