No menu items!

English

25 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
No menu items!
- Advertisement -

যমুনা ফিউচার পার্কে স্টেপ ফুটওয়্যারের নতুন আউটলেটের বর্ণাঢ্য উদ্বোধন

- Advertisements -

সালাম মাহমুদ: দেশের জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার রাজধানীর অন্যতম বৃহৎ ও আধুনিক শপিং মল যমুনা ফিউচার পার্কে তাদের নতুন একটি আউটলেট উদ্বোধন করেছে। ১১ মার্চ ২০২৬, বুধবার বিকেলে এক আড়ম্বরপূর্ণ ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন এই আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবিরের উপস্থিতিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ব্র্যান্ডটির জনপ্রিয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং দর্শকপ্রিয় অভিনেতা–মডেল তৌসিফ মাহবুব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ প্রজন্মের একঝাঁক জনপ্রিয় মডেল–তারকা, স্টেপ ফুটওয়্যারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি, ক্রেতা ও শুভানুধ্যায়ীরা। তাদের উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও বর্ণিল।
নতুন এই আউটলেটটি আধুনিক নকশা, নান্দনিক পরিবেশ এবং ক্রেতাবান্ধব সেবার সমন্বয়ে সাজানো হয়েছে। এখানে ক্রেতারা সহজেই ব্র্যান্ডটির সর্বশেষ ও বৈচিত্র্যময় ফুটওয়্যার সংগ্রহ থেকে নিজেদের পছন্দের জুতা বেছে নিতে পারবেন। উদ্বোধন উপলক্ষে সীমিত সময়ের জন্য ক্রেতারা বিশেষ মূল্যছাড়সহ নানা আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন।

স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর বক্তব্যে বলেন, “শুরু থেকেই স্টেপ ফুটওয়্যার ক্রেতাদের জন্য আন্তর্জাতিক মানের ডিজাইন, উন্নত গুণগত মান এবং আরামদায়ক ব্যবহারের সমন্বয়ে তৈরি ফুটওয়্যার উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অন্যতম বৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে আমাদের এই নতুন আউটলেট উদ্বোধনের মাধ্যমে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার ক্রেতাদের জন্য আরও উন্নত সেবা এবং সমসাময়িক ফ্যাশনধারার জুতা সহজলভ্য করার একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো।”

তিনি আরও বলেন, “ক্রেতাদের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আধুনিক নকশা, মানসম্মত পণ্য এবং উন্নত গ্রাহকসেবার ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও স্টেপ ফুটওয়্যার দেশীয় ফুটওয়্যার শিল্পকে আরও এগিয়ে নিতে কাজ করে যাবে।”

স্টেপ ফুটওয়্যারের জনপ্রিয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও দর্শকপ্রিয় অভিনেতা–মডেল তৌসিফ মাহবুব উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর বক্তব্যে বলেন, “স্টেপ ফুটওয়্যার সবসময়ই স্টাইল, কমফোর্ট ও কোয়ালিটির চমৎকার সমন্বয় উপস্থাপন করে। এ কারণেই এটি দেশের তরুণ প্রজন্মের কাছে একটি আস্থার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি সত্যিই গর্বিত। আমার বিশ্বাস, ফ্যাশনসচেতন তরুণ-তরুণীদের কাছে স্টেপ ফুটওয়্যার সবসময়ই একটি আকর্ষণীয় ব্র্যান্ড হিসেবে জনপ্রিয় থাকবে এবং ভবিষ্যতেও স্টেপ তার মান ও সৃজনশীলতার ধারাবাহিকতা বজায় রাখবে।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7s9x
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন