কুয়াকাটায় হামদর্দ ও হোটেল-রেস্তোরাঁ মালিকদের সমঝোতা স্বাক্ষর

- Advertisements -

সালাম মাহমুদ: হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্‌ফ) বাংলাদেশ এর সঙ্গে সাগরকন্যা কুয়াটার হোটেল ও রেস্তোরাঁ মালিকদের দুই শীর্ষ সংগঠন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন এবং কুয়াকাটা হোটেল এন্ড রেস্তোরাঁ মালিক সমিতি এর পৃথক দু’টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সন্ধ্যায় কুয়াকাটার অভিজাত হোটেল ডি-মোর এ হোটেল ও রেস্তোরাঁ মালিকদের উপস্থিতিতে এ দু’টি কর্পোরেট সমঝোতাপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

দু’টি সমঝোতাকত্রে হামদর্দের পক্ষে স্বাক্ষর করেন, হামদর্দের বিক্রয় ও বিপণন বিভাগের উপ-পরিচালক ডা. আবুল তৈমুর চৌধুরী এবং বিক্রয় ও বিপণন বিভাগের কনজ্যুমার শাখার ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম। কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন এর পক্ষে স্বাক্ষর করেন, এসোসিয়শনের প্রেসিডেন্ট এম এ মোতালেব শরীফ এবং সেক্রেটারি জেনারেল মোঃ সাইদ হাসান। কুয়াকাটা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতি এর পক্ষে স্বাক্ষর করেন, সংগঠনের সভাপতি কলিম মাহমুদ ও উপদেষ্টা মো. আবুল বাশার সিদ্দিকী।

দু’টি সমঝোতা পত্রে হামদর্দের পক্ষ থেকে কুয়াকাটার হোটেল, মোটেল ও রেস্তোরাঁসমুহের জন্য হামদর্দের পণ্য ক্রয়ে বিশেষ সুবিধার কথা উল্লেখ করা হয়। এসময় কুয়াকাটার হোটেল ও রেস্তোরাঁ মালিকবৃন্দ হামদর্দের নতুন পণ্য আমরূপালি ফ্রুট সিরাপ এর স্বাদ ও গুণগত মানে সন্তোষ প্রকাশ করেন এবং হামদর্দের ওষুধ ব্যবহারে উপকার লাভের অভিজ্ঞতা বর্ণনা করেন।

এসময় তারা হামদর্দের স্বাস্থ্য খাতে এশিয়া মহা দেশের সেরা পুরস্কার এশিয়া হেলথকেয়ার ২০২৬ অর্জনের জন্য হামদর্দের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া এবং সিনিয়র পরিচালক অধ্যাপক কামরুন নাহার হারুন এর প্রতি অভিনন্দন ব্যাক্ত করেন। অনুষ্ঠানে বক্তারা হামদর্দের পণ্য সেবা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেয়ায় অধ্যাপক কামরুন নাহার হারুন এর ভূয়সী প্রশংসা করেন এবং তার দক্ষ নেতৃত্বের কথা স্মরণ করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l6eq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন