দেশের বাজারে যে দামে মিলবে স্বর্ণ

- Advertisements -

স্বর্ণ ও রুপার দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার থেকে দেশের বাজারে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে সমন্বিত নতুন দরে।

বাজুসের ২৫ মে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দামের পরিবর্তনের কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ওই সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ১৫৮ টাকা এবং রুপায় ১১৭ টাকা বৃদ্ধি করা হয়।

Advertisements

নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় লেনদেন হচ্ছে।

এর আগে ২৩ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস, তখন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

রুপার বাজারেও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

Advertisements

বাজুস জানিয়েছে, বাজার পরিস্থিতি বিবেচনায় এই নতুন দর নির্ধারণ করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা কার্যকর থাকবে। পাশাপাশি জানানো হয়, নির্ধারিত মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকারি ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে, যা গয়নার নকশা ও মানভেদে পরিবর্তিত হতে পারে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6wug
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন