লিটারে ২৫ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম

- Advertisements -

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবারএক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন দর অনুযায়ী প্রতি লিটারে জেট ফুয়েলের দাম প্রায় ২৫ টাকা বেড়েছে। এর ফলে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারিত হয়েছে ২২৭ টাকা ৮ পয়সা। আজ দিবাগত রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ঊর্ধ্বগতি, আমদানি ব্যয় বৃদ্ধি ও বিদ্যমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এ মূল্য সমন্বয় করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন এই মূল্য বহাল থাকবে।

দেশে এর আগে গত ২৪ মার্চ জেট ফুয়েলের দাম এক দফায় ৯০ টাকা বাড়ানো হয়েছিল। তখন থেকে আজ পর্যন্ত ২০২ টাকা ২৯ পয়সা দরে জেট ফুয়েল বিক্রি হচ্ছে। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারেও জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩২১৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়েছে। এর আগে এই দাম ছিল শূন্য দশমিক ৭৩৮৪ ডলার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/00dy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন