English

20 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
- Advertisement -

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

- Advertisements -

‘১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে উচ্চতর ডিগ্রিধারীদের প্রবেশের সুযোগ কিংবা কোটা সংরক্ষণের কোন অপকৌশলের চেষ্টা হলে তা রুখতে যেকোনো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সংগঠন।’

রবিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রকৌশল সেক্টরে বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত সমস্যার সমাধানে সরকার গঠিত কমিটি কর্তৃক ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত মানবন্ধনে নেতারা এইসব কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মোঃ আখেরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিনের সঞ্চালনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ সরকারের ১৯৭৮ সালের সিদ্ধান্তে পরিপন্থি প্রস্তাবনা পরিহার করার জন্য সরকারি কমিটির প্রতি আহ্বান জানান।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স নেতৃবৃন্দ বলেন, প্রকৌশল পেশায় এধরনের আত্মঘাতি প্রস্তাবনা পুরো প্রকৌশল কর্মক্ষেত্রকে অস্থিতিশীল করে তুলবে। তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার অপকৌশল জাতি কোনভাবেই মেনে নিবে না।

এইসময় বক্তব্য প্রদান করেন প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, প্রকৌশলী আবদুর রহমান, প্রকৌশলী জয়নুল আবেদীন, প্রকৌশলী মোঃ এরশাদ উল্ল্যাহ, প্রকৌশলী আজিজুল ইসলাম, প্রকৌশলী তরিকুল ইসলাম তরিক, প্রকৌশলী বাচ্চু মিয়া, প্রকৌশলী পারভেজ মোশাররফ রাঢ়ী, প্রকৌশলী মমিনুল ইসলাম, প্রকৌশলী রায়হান মিয়া, শিক্ষক নেতা প্রকৌশলী মো: আলমগীর হোসেন, প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, প্রকৌশলী তৈয়বুর আলী মুকুল, ছাত্রনেতা জোবায়ের পাটুয়ারী, মাশফিক দেওয়ান, হাবিবুর রহমান হাবিব, সিথি, পায়েল, অনিমা প্রমুখ।

একই সাথে দেশের প্রত্যেক জেলা সদরে অনুরূপ কর্মসূচি পালন করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/b592
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন