এস এম আজাদ হোসেন: রাজধানী ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এর ৪৮ ও ৪৯ নং ও্য়ার্ডের ১০টি কেন্দ্র ঘুরে দেখা গেছে অনেকটাই উৎসবমূখর পরিবেশে শান্তিপূণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) দুপুর ২টা পর্যন্ত এখানে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ঢাকা-১৮ আসনের মূল প্রতিদ্বন্দী বিএনপি বা ১১ দলের কোন প্রার্থীর এজেন্ট ভোটগ্রহণ নিয়ে কোন অভিযোগ করেনি।
কেন্দ্রসমূহে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাও ভাল রয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।
ভোটগ্রহণ কেন্দ্রের কর্মকর্তা,প্রার্থীর কর্মী ও ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এসব কেন্দ্রে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর সময় ভোটার উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। সকাল সাড়ে ৮টা পর থেকে কেন্দ্রগুলোতে ভোটার বাড়তে থাকে। সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দুপুর পর্যন্ত ভোট প্রদানের হার গড়ে ২২ শতাংশ।এরমধ্যে কোথাও ১৩ শতাংশ কোথাও ৪০ শতাংশ। কোথাও কোন সমস্যার কথা জানা যায়নি। ভোট প্রদানের হারও স্বাভাবিক।
কেন্দ্রগুলির প্রিসাইডিং অফিসার,পোলিং এজেন্টের সাথে কথা বলে জানা যায়,নির্বিঘে ভোটগ্রহণ চলছে। ভোটার উপস্থিতি ভাল। নারী ভোটার উপস্থিতিও সন্তোষজনক। অনেকটা উৎসবমূখর পরিবেশেই ভোটগ্রহণ চলছে। দুপুর পর্যন্ত কোন জাল ভোট পড়েনি,মহিলাদের ভোট দিতে মুখের নেকাব খুলতে বললে বিনা তর্কে সেটি করছে।
কেন্দ্রগুলোর বাইরে ভোটার ও সমর্থিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শিশু কিশোরদেরও দেখা গেছে কেন্দ্রের চার পাশে। সকল বুথে ধানের শীষ ও ১১ দলের এজেন্টদের দেখা গেছে এবং তাদের সাথে কথা বলে জানা গেছে ভোটার উপস্থিতি সন্তোষজনক।কোন অভিযোগ নেই তাদের।
