English

23 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
- Advertisement -

ফতুল্লায় সোয়েটার কারখানায় আগুন, ক্ষতি ১০ লাখ টাকা

- Advertisements -

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিতাস গ্যাসের লিকেজ থেকে একটি সোয়েটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার রাতে ফতুল্লার পঞ্চবটি এলাকায় কে-লিগো সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার প্রোডাকশন ম্যানেজার বাবুল আহমেদ জানান, আগুনে বয়লারের অধিকাংশ অংশ পুড়ে গেছে। এতে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিসিক ফায়ার সার্ভিসের ইনচার্জ শরিফুল ইসলাম জানান, কারখানার বয়লারের তিতাস গ্যাস সংযোগের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখা উঁচু হয়ে ওঠায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাতীয় জরুরি নম্বরে ফোন পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বয়লারের বেশিরভাগ অংশ পুড়ে গেছে বলে তিনি জানান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zya3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন