বঙ্গবন্ধুর খুনিদের সব ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি মেয়র আতিকুলের

- Advertisements -

অবিলম্বে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর এবং খুনিদের সব ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

রোববার (১৪ আগস্ট) রাতে জাতীয় সংসদ ভবন চত্ত্বরে ‘বঙ্গবন্ধু-শোক আমাদের শক্তি’ শীর্ষক আলোচনা এবং মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

Advertisements

আলোচনা অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে মানিক মিয়া অ‌্যাভিনিউয়ের পথে বাংলাদেশের মানচিত্রে মোমবাতি প্রজ্জলন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য মো. সাদেক খান, ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Advertisements

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ujw1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন