ইজতেমার ময়দানে মুষলধারে বৃষ্টি

- Advertisements -
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে বিকেলের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এর আগে বুধবার মধ্যরাতেও এক দফা হালকা বৃষ্টি হয়েছিল।

সরেজমিনে ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, বৃষ্টি শুরু হওয়ায় ইজতেমা ময়দানে মুসল্লিদের মধ্যে উদ্বেক-উৎকণ্ঠা দেখা দেয়।

Advertisements
ময়দানের বাইরে থাকা মুসল্লিরা নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। সময় বাড়ার সাথে সাথে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে। সন্ধা ৬টা ৫২ মিনিটে বৃষ্টির মাত্রা তুলনামূলকভাবে বেড়ে যাওয়ায় মুসল্লিরা দুর্ভোগে পড়েন। সন্ধ্যা ৭টায় বৃষ্টির তীব্রতা বাড়ে।

বৃষ্টির সময় বাদ মাগরিব বয়ান করছেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।  বৃষ্টির মধ্যে ভিজেই বয়ান শুনছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

ইজতেমা ময়দানে কর্তব্যরত তিতাস গ্যাস কর্মকর্তা মফিজ মিয়া জানান, বৃষ্টিতে সমস্যা হচ্ছে। তবে আল্লাহ হেফাজত করবেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/c42g
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন