মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

- Advertisements -

পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য আগামী মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর কিছু এলাকায় তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisements

এতে বলা হয়, আগামী মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘণ্টা মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট এলাকা) এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Advertisements

এছাড়া ওই সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/h5fs
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন