English

27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
- Advertisement -

রাজধানীতে হোটেলে আগুন, দগ্ধ ৪

- Advertisements -

রাজধানীর খিলক্ষেতে এক হোটেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে চার কর্মচারী দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মনসুর (৩২), আব্দুল মতিন (৬৭), মাহিন (১৭) ও আব্দুল জলিল (৬৭)।তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসারা জানান, ভোরে হোটেলের এসি মেরামতের সময় সেখানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়। এ সময় তাঁরা দগ্ধ হলে সঙ্গে সঙ্গে তাঁদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, মনসুরের শরীরের ২১ শতাংশ, আব্দুল মতিনের ৫, মাহিনের ৫ ও আব্দুল জলিলের ৮ শতাংশ পুড়ে গেছে। মনসুরকে ভর্তি রাখা হয়েছে আর বাকি তিনজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gobk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন