একদিকে আগুন অন্যদিকে চোর: মালামাল চুরির অভিযোগ

- Advertisements -
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার সময় মালামাল চুরি হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মার্কেটটির গ্রাউন্ডের কিছু দোকান থেকে মালামাল উদ্ধার করা হয়েছে। কিন্তু এসময় মালামাল চুরি হয়ে গেছে বলে অভিযোগ করেন দোকানিরা।

বঙ্গবাজারের ব্যবসায়ী জাহিদুল বলেন, ‘আমাদের দোকানের অনেক মালামাল উদ্ধার করা হয়েছে। কিন্তু কিছু মালামাল চুরি হয়ে গেছে। আর কিছু মালামাল উদ্ধার করা যায়নি। পুড়ে গেছে আগুনে।

Advertisements
এর আগে আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ১২ মিনিটে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। হতাহতের কোনো খবরও দিতে পারেনি ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে বঙ্গবাজারের চারপাশ দিয়ে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাতাসের কারণে আগুন দ্রুতই আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সব কয়টি ইউনিট কাজ করেছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/sjlo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন