English

20 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
- Advertisement -

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন

- Advertisements -

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ ঈদগাঁ ময়দানের পাশে ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

এলাকাবাসী জানায়, আমবাগ ঈদগাঁ মাঠে পশ্চিম পাশে একটি ঝুট গুদামে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, টিনশেডের একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ht7l
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন