English

28 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
- Advertisement -

নুসরাত রুবাইয়া জেসিআই ঢাকা ইয়ং-এর লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত

- Advertisements -

সালাম মাহমুদ: আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন সংস্থা Junior Chamber International (জেসিআই)-এর বাংলাদেশ শাখা JCI Bangladesh-এর অধিভুক্ত অন্যতম অগ্রণী স্থানীয় সংগঠন JCI Dhaka Young-এর ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ উদ্যোক্তা ও ইন্টেরিয়র ডিজাইনার নুসরাত রুবাইয়া।

তরুণ পেশাজীবী, উদ্যোক্তা ও উদীয়মান নেতাদের দক্ষতা উন্নয়ন, নেটওয়ার্কিং এবং সামাজিক নেতৃত্ব বিকাশে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

নুসরাত রুবাইয়া দেশের তরুণ নেতৃত্বকে আরও সংগঠিত, দক্ষ ও সামাজিকভাবে দায়বদ্ধ করে তুলতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, “বাংলাদেশের তরুণ প্রজন্মই আগামী দিনের চালিকাশক্তি। জেসিআই ঢাকা ইয়ং-এর প্ল্যাটফর্মকে আমি এমন একটি শক্তিশালী নেতৃত্বভিত্তিক কমিউনিটিতে রূপান্তর করতে চাই, যেখানে দক্ষতা, নৈতিকতা ও উদ্ভাবনী চিন্তাধারা একসাথে বিকশিত হবে।”

তিনি আরও জানান, ২০২৬ সালে সংগঠনটি উদ্যোক্তা উন্নয়ন, যুব নেতৃত্ব প্রশিক্ষণ, কমিউনিটি ইমপ্যাক্ট প্রজেক্ট এবং নীতিনির্ধারণী পর্যায়ে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেবে।

পেশাগত জীবনে নুসরাত রুবাইয়া একজন প্রতিষ্ঠিত ইন্টেরিয়র ডিজাইনার ও উদ্যোক্তা হিসেবে সুপরিচিত। সৃজনশীলতা, নান্দনিকতা ও পেশাদারিত্বের সমন্বয়ে তিনি ইতোমধ্যে নিজের কর্মক্ষেত্রে আলাদা অবস্থান তৈরি করেছেন।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট: আনিকা দাইয়ান
লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট: নায়েম হোসাইন শাকিল, নাফিজা রহমান মৌ
লোকাল ভাইস প্রেসিডেন্ট: এমডি তাকিব হোসাইন
লোকাল সেক্রেটারি জেনারেল: তানমুনা তানাকা
লোকাল ট্রেজারার: ফজলে নাঈম
লোকাল জেনারেল লিগ্যাল কাউন্সেল: সাব্বির
লোকাল ডিরেক্টর: মনোজিত সরকার সাগর, এমডি কায়ুম হোসাইন, মারিনা জাহান
লোকাল কমিটি চেয়ারপারসন: সাদাব জারিফ, সানজিদা রুবাইয়া, আরিফুল রহমান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pmvu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন