আত্মসাতের মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়াসহ তিনজন রিমান্ডে

- Advertisements -

পণ্য সরবরাহ না করে গ্রাহকদের ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান এবং চিফ অপারেটিং অফিসার আমান উল্যাহর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

Advertisements

এ মামলায় তিন আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন সংশ্লিষ্ট থানার এসআই (নিরস্ত্র) সুব্রত দেবনাথ। আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির তারিখ ২৮ অক্টোবর ধার্য করেন। এদিন রিমান্ড শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়।
আসামিদের পক্ষে অ্যাডভোকেট মামুনুর রশীদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশীদ এসব তথ‌্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৭ আগস্ট গ্রাহকদের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-অরেঞ্জের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা করেন মো. তাহেরুল ইসলাম নামের আরেক গ্রাহক। ওই দিনই সোনিয়া মেহজাবিন এবং তার স্বামী মাসুকুর রহমান আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ১৮ আগস্ট গ্রেপ্তার করা হয় আমান উল্যাহকে।
২৩ আগস্ট এ তিন আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর পর তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় এবং আদালতে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। কয়েকটি মামলায় বেশ কয়েক দফা তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/v92u
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন