খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়লো ১ বছর

- Advertisements -

পৃথক পাঁচটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। এরমধ্যে ঢাকায় করা তিনটি, নড়াইল ও কুমিল্লায় করা একটি করে মামলায় এই জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মানহানির অভিযোগে করা ঢাকার তিনটি এবং নড়াইলের মামলায় জামিনের মেয়াদ বাড়িয়েছেন।

Advertisements

আর কুমিল্লায় নাশকতার অভিযোগের মামলায় জামিনের মেয়াদ বাড়িয়েছে বিচারপতি এএফএম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

Advertisements

আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট রোকনুজ্জামান সূজা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/sw1j
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন