English

23 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
- Advertisement -

গণভোট বাতিল চেয়ে রিট

- Advertisements -

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট বাতিল চেয়ে রিট করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ রিট করেছেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী এবিএম আতাউল মজিদ (তৌহিদ)। বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন বেঞ্চে আগামী সপ্তাহে শুনানি হতে পারে।

এবিএম আতাউল মজিদ (তৌহিদ) জানান, ১২ ফেব্রুয়ারি যে গণভোট হয়েছে, সেটার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছি।

এটা সম্পূর্ণভাবে অসাংবিধানিক এবং যে গেজেট হয়েছে, সেটার ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। এটার কার্যকারিতা তথা নির্বাচন বাতিল চেয়েছি। সংবিধানে কোথাও গণভোটের বিধান নেই। সংবিধান পরিবর্তন করতে হলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে করতে হবে।
 

নির্বাচনে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট পেয়ে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

আখতার আহমেদ বলেন, এবারের গণভোটে মোট ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি।

অন্যদিকে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

মোট প্রদত্ত ভোটের হিসাবে শতাংশে দেখা যায়, ‘হ্যাঁ’ ভোট পেয়েছে প্রায় ৬৮.০৭ শতাংশ এবং ‘না’ ভোট পেয়েছে প্রায় ৩১.৯৩ শতাংশ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qkam
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন