ঢাকা উত্তরে মোবাইল কোর্টের অভিযান: ১৫ হাজার টাকা জরিমানা

- Advertisements -

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় করোনাভাইরাস তথা কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ব‍্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব‍্যবসা করা, মাস্ক না পড়া এবং স্বাস্থ্য বিধি না মানার কারণে মোবাইল কোর্টে মোট ১০ টি মামলায় সর্বমোট ১৪  হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

Advertisements

আজ সোমবার নির্বাহী ম‍্যাজিস্ট্রট দ্বারা পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ডিএনসিসি এলাকার ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডে ৬ টি মামলায় ৪ হাজার ২০০ টাকা এবং ৫১ নম্বর ওয়ার্ডে ৪ টি মামলায় ১০ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১০ টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ১৪  হাজার ৯০০ টাকা।

এ সময় সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/uvoj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন