দুদকের মামলায় সম্রাটের জামিন শুনানি ১১ আগস্ট

- Advertisements -

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন শুনানির জন্য ১১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। একই সাথে মামলার অভিযোগ গঠন শুনানিরও দিন ধার্য করা হয়েছে।

আজ বুধবার (৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান দিন ধার্য করেন।

Advertisements

এদিতে আজ সম্রাটের জামিন শুনানি ও মামলার চার্জগঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। সম্রাট অসুস্থ থাকায় কারা কর্তৃপক্ষ তাকে আদালতে না পাঠিয়ে কাস্টডি ওয়ারেন্ট (হাজতি পরোয়ানা) পাঠান। এরপর বিচারক সম্রাটের জামিন শুনানি ও চার্জগঠন শুনানির জন্য ১১ আগস্ট দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সম্রাটের আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন (হীরা)।

Advertisements

এর আগে গত ২১ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে সম্রাটের জামিন শুনানি ও মামলার চার্জগঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। ওইদিনই সম্রাট অসুস্থ থাকায় কারা কর্তৃপক্ষ হাজতি পরোয়ানা পাঠালে বিচারক জামিন ও চার্জগঠন শুনানির জন্য ৬ জুলাই দিন ধার্য করেছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/egth
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন