English

24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
- Advertisement -

দুদক মহাপরিচালকের আইফোন-টাকা ছিনতাই: গ্রেফতার দুজন কারাগারে

- Advertisements -

দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান ও তদন্ত শাখা-২-এর মহাপরিচালক মো. মোতাহার হোসেনের আইফোন, নগদ টাকা ও হাতঘড়ি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ মার্চ) গ্রেফতার শাহজাদা ও রুবেলকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে জানা যায়, শনিবার (৭ মার্চ) রাত প্রায় ১১টার দিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. মোতাহার হোসেন মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজ সংলগ্ন শহীদ ফারহান ফাইয়াজ চত্বর (নানক চত্বর) এলাকায় ফুটপাত দিয়ে হাঁটছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে তাকে মারধর করে তার কাছে থাকা দুটি আইফোন, নগদ ১৫ হাজার টাকা এবং একটি হাতঘড়ি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষে দুদকের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন সজল বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dv11
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন