রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা

- Advertisements -
রাজধানী বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ১১৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ ছাড়াও অভিযানকালে মোট ৩৫৭টি গাড়ি ডাম্পিং ও ১৮২টি গাড়ি রেকার করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে চার বাস, একটি কাভার্ডভ্যান, ১১ সিএনজিচালিত অটোরিকশা ও ১৬ মোটরসাইকেলসহ মোট ৪৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ছয় বাস, একটি কাভার্ডভ্যান, ছয় সিএনজিচালিত অটোরিকশা ও ৩৩ মোটরসাইকেলসহ মোট ৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২ বাস, একটি ট্রাক, ১৪ কাভার্ডভ্যান, ৯৮ সিএনজিচালিত অটোরিকশা ও ১৬৬টি মোটরসাইকেলসহ মোট তিনশ ২৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে আট বাস, ১৩ ট্রাক, আট কাভার্ডভ্যান, পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ও ১৫টি মোটরসাইকেলসহ মোট ৭০টি মামলা হয়েছে। 

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১ বাস, একটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ২৬ সিএনজিচালিত অটোরিকশা ও ৭২ মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে একটি বাস, চার ট্রাক, তিন কাভার্ডভ্যান, ২৯ সিএনজিচালিত অটোরিকশা ও ৭০টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৩টি বাস, দুটি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ২১ সিএনজিচালিত অটোরিকশা ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ৮৯টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৮টি বাস, চারটি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজিচালিত অটোরিকশা ও ৫৯টি মোটরসাইকেলসহ মোট ২৪১টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে মোট ৩৫৭টি গাড়ি ডাম্পিং ও ১৮২টি গাড়ি রেকার করা হয়েছে। 

শনিবার (১৮ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/teka
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন