রিমান্ডে আনিসুল-কামরুল: ৭ দিনের রিমান্ডে সোলাইমান সেলিম

- Advertisements -

রাজধানীর পৃথক থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং সাবেক এমপি সোলাইমান সেলিমের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রীক রাজধানীর পৃথক থানার মামলায় বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

Advertisements

এর আগে তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

Advertisements

এর মধ্যে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আনিসুল হককে ৩ দিন, লালবাগ থানার মামলায় কামরুল ইসলামকে ৩ দিন, চকবাজার ও লালবাগ থানার দুই মামলায় সোলাইমান সেলিমকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/sigx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন