ইভ্যালির চেয়ারম্যান-সিইওর ১০ দিনের রিমান্ড চেয়ে পুলিশের আবেদন

- Advertisements -

অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে এই রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। বিকাল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে তাদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Advertisements

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টা ২০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব।
এরপর আজ তাদের গুলশান থানায় হস্তান্তর করে র‌্যাব। শুক্রবার দুপুর ১টার দিকে তাদের পৃথক দুটি গাড়িতে গুলশান থানায় নেওয়া হয়। সাদা রঙের একটি হায়েস মাইক্রোবাসে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে ও অপর একটি গাড়িতে চেয়ারম্যান শামীমা নাসরিনকে নেওয়া হয়।

Advertisements

এর আগে আজ দুপুরে র‌্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বিপুল সংখ্যক গ্রাহক তৈরি করে একটি ব্র্যান্ডভ্যালু তৈরির পরিকল্পনা ছিল ইভ্যালির সিইও রাসেলের। ব্র্যান্ডভ্যালুকে কাজে লাগিয়ে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে দায়সহ বিক্রি করে দিতেন। এ ছাড়া, তিনবছর পূর্ণ হলে শেয়ার মার্কেটে অন্তর্ভুক্ত হয়ে দায় চাপানোর পরিকল্পনা নেন রাসেল। সর্বশেষ দায় মেটাতে ব্যর্থ হলে দেওলিয়া ঘোষণার পরিকল্পনাও ছিল তার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yc9l
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন