নতুন মামলায় শাজাহান-মেনন-মামুনসহ পাঁচজন গ্রেফতার

- Advertisements -

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে রাজধানীতে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খান, রাশেদ খান মেনন ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ পাঁচজনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

গ্রেফতার দেখানো অন্যরা হলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপ।

Advertisements

এর আগে সোমবার কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের এসব মামলায় গ্রেফতার দেখান। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এদিন, পল্টন থানার যবলীগ নেতা শামীম হত্যা মামলায় শাজাহান খান, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, আব্দুস সোবহান গোলাপকে গ্রেফতার দেখানো হয়েছে।

Advertisements

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মনোয়ারা হাসপাতালের সামনে রফিকুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় আহমদ হোসেনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এছাড়া মিরপুরের দু’টি হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/be91
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন