ফারদিন হত্যা মামলা: জামিন পেলেন বুশরা

- Advertisements -

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় গ্রেফতার আমাতুল্লাহ বুশরার জামিন দিয়েছেন আদালত।

রবিবার (৮ জানুয়ারি) ঢাকার ৭ম অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালতে পুনরায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

Advertisements

এদিন আদালতে বুশরার পক্ষে শুনানি করেন আইনজীবী মোখলেসুর রহমান বাদল। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। এদিন ফারদিনের বাবা আদালতে উপস্থিত ছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোঃ মাহবুবুর রহমান।

Advertisements

এর আগে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) একই আদালতে বুশরার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত বুশরার জামিনের বিষয়ে আদেশের জন্য রবিবার দিন ধার্য করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7rxx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন