রিমান্ড শেষে পিয়াসা কারাগারে

- Advertisements -

রাজধানীর গুলশানে মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় কথিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালত এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

Advertisements

আজ মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন আসামিকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

Advertisements

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dznx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন