রিমান্ড শেষ না করেই অসুস্থ শাজাহান খানকে পাঠানো হলো কারাগারে

- Advertisements -

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে গুলিতে আব্দুল মোতালিব নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী শাজাহান খানের রিমান্ড শেষ না করেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

সাত দিনের রিমান্ডে থাকা অবস্থায় আজ রবিবার শাজাহান খান অসুস্থ হওয়ায় তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Advertisements

এর আগে, গত শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মো. খোকন মিয়া তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisements

গত ৫ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে শাজাহান খানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6qlj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন