সুবাহ’র মামলায় ইলিয়াসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

- Advertisements -

চিত্রনায়িকা সুবাহ’র করা মামলায় গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াত তার জামিন বাতিল করে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গত ৩ জানুয়ারি যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে বনানী থানায় মামলাটি করেন
ইলিয়াসের স্ত্রী অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ।

Advertisements

এদিন ইলিয়াসের জামিন শুনানির দিন ধার্য ছিল। অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তার আইনজীবী সময় আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে বুধবার (২ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াত এ দিন ধার্য করেন। এদিন ইলিয়াসের জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে অসুস্থ থাকায় ইলিয়াস আদালতে উপস্থিত হতে পরেননি। এজন্য তার আইনজীবী সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২২ মার্চ দিন ধার্য করেন।

Advertisements

গত ২২ ফেব্রুয়ারি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াতের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত বাদীর উপস্থিতিতে ২ মার্চ শুনানির জন্য দিন ধার্য করেন। এ মামলায় ইলিয়াস উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে রয়েছেন।

গত ১ ডিসেম্বর বিয়ে করেন সংগীতশিল্পী ইলিয়াস ও সুবাহ। বিয়ের এক মাস না পেরুতেই তাদের সংসারে অশান্তি শুরু হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/w177
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন