আক্কেলপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ৪ ব্যবসায়ীর অর্থদন্ড

- Advertisements -

জয়পুরহাটের আক্কেলপুরে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে মেয়াদউত্তীর্ণ খাবার বিক্রয়ের দায়ে ৪ ব্যবসায়ীর অর্থদন্ড এবং ২ জন মাদক ব্যবসায়ীর অর্থদন্ডের পাশাপাশি ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

Advertisements

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মেয়াদ উর্ত্তীণ খাবার বিক্রি করে ক্রেতাদের সাথে প্রতারণা করছেন এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পৌর এলাকার তুলসীগঙ্গা ব্রিজের পূর্ব পাশের্^ অভিযান চালিয়ে ৪ জন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম.হাবিবুল হাসান।

অপরদিকে একই দিনে বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ও আক্কেলপুর থানা পুলিশ সাম্মিলিতভাবে উপজেলার তিলকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কামাল হোসেন (৪০) ও রিপন হোসেন (৩৮) নামের দুই মাদকসেবীকে ৪ হাজার করে মোট ৮ হাজার টাকার অর্থদন্ড ও ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/02ll
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন