রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত ফার্ম সাদিক অ্যাগ্রোতে অভিযান চালিয়ে ব্রাহমা জাতের ছয়টি গরু জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৩ জুলাই) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গরুগুলো প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় রাখা হয়েছে।
দুদক জানায়, ব্রাহমা গরু বাংলাদেশে পালনের অনুমতি নেই।
গত সোমবার (২ জুলাই) দুদকের সহকারী পরিচালক আবুল কালামের নেতৃত্বে তিনটি টিম সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার এবং সাদিক অ্যাগ্রোর সাভার, মোহাম্মদপুর ও নরসিংদী ফার্মে দিনভর অভিযান চালায়।
