হাইকোর্টে জামিন চাইলেন কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা

- Advertisements -

হাইকোর্টে জামিন আবেদন করেছেন সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতনের মামলায় কারাগারে থাকা কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন। জামিনের বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশের দিন নির্ধারণ করা হয়েছে।

সুলতানা পারভীনের আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

Advertisements

আদালতে সুলতানা পারভীনের আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ফয়জুল্লাহ ফয়েজ প্রমুখ।

সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের পক্ষে আইনজীবী ছিলেন ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।

Advertisements

এর আগে গত ২ সেপ্টেম্বর দুপুরে কুড়িগ্রাম জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন সুলতানা পারভীন। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3m2t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন