No menu items!

English

25 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
No menu items!
- Advertisement -

বর্ষসেরা বোলিংয়ের স্বীকৃতি পেলেন তাসকিন

- Advertisements -

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ আসরে দুর্বার রাজশাহীর হয়ে এক ম্যাচে নিয়েছিলেন সাত উইকেট। ফ্র্যাঞ্চাইজি  টি-টোয়েন্টিতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ১৯ রান খরচায় উইকেটগুলো নেন তাসকিন আহমেদ।

তারই স্বীকৃতিস্বরূপ ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ২০২৫ সালের টি-টোয়েন্টি লিগের বর্ষসেরা বোলিংয়ের জন্য নাম ঘোষণা করেছে তাসকিন আহমেদের। বৃহস্পতিবার (১২ মার্চ) বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৫ সালের সেরাদের নাম ঘোষণা করেছে ওয়েবসাইটটি।

গত বছর ২ জানুয়ারি মিরপুর শেরেবাংলায় হওয়া ম্যাচে ব্যাট করতে নামা ঢাকা ক্যাপিটালস ৯ উইকেট হারিয়ে তোলে ১৭৪ রান।  ম্যাচে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৭ উইকেট নেন তাসকিন।  ক্রিকেট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে সেদিন টি-টোয়েন্টিতে ৭ উইকেট পান তিনি।

এর আগে ২০১৯ সালে নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যান ইংল্যান্ড ভাইটালিটি ব্ল্যাস্ট টি-টোয়েন্টিতে লেস্টারশায়ারের হয়ে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নেন।  অ্যাকারম্যানের পর ২০২৩ সালে মালয়েশিয়ার সিয়াজরুল ইদরুস চীনের বিপক্ষে ৮ রানে পান ৭ উইকেট।

বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগার হিসেবে সেই স্পেলকে ২০২৫ সালের সেরা বোলিংয়ের জন্য ‘মেন্স টি-টোয়েন্টি লিগস বোলিং’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেলেন তাসকিন।

প্রায় ২০টি ক্যাটাগরিতে ২০২৫ সালের সেরাদের সেরার অ্যাওয়ার্ড দিচ্ছে ইএসপিএন ক্রিকইনফো। তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন তাসকিন আহমেদ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/15jt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন