শুক্রবার অগ্রণী ব্যাংকের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে না নেমে বয়কট করে ব্রাদার্স ইউনিয়ন।
এ প্রসঙ্গে তামিম বলেন, ‘এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে ব্রাদার্স ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে।
যদিও শুক্রবারই ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) নিশ্চিত করেছে যে, টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী ম্যাচ বয়কট করা দলকে রেলিগেশনে যেতে হবে। তবু তামিম মনে করেন, দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে বোর্ড বিশেষ সিদ্ধান্ত নিতে পারে।
তামিম বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে। যদি বাইলজের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় এবং বোর্ড সম্মতি দেয়, তাহলে আমরা সেটাও করার চেষ্টা করব। কারণ দিন শেষে সবাই চায় ক্রিকেট চলুক। প্রতিযোগিতাটিও ভালোভাবেই এগোচ্ছিল। আমি বিশ্বাস করি, দুই পক্ষ একসঙ্গে বসে আলোচনা করলে ইতিবাচক সমাধান বের হয়ে আসবে।’
