৬ রানে ভারতকে হারাল বাংলাদেশ

- Advertisements -

নাসিম রুমি: এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারাল বাংলাদেশ। এ জয়ের মাধ্যমে এশিয়া কাপে ১১ বছর পর ভারতের বিপক্ষে জয় পেল টাইগাররা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান তুলে বাংলাদেশ। জবাবে ২৫৯ রানে থামে ভারত।

বাংলাদেশের ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই রোহিত শর্মাকে সাজঘরে ফেরান অভিষিক্ত তানজিম হাসান সাকিব। শূন্য রান করে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন ভারতীয় অধিনায়ক। দ্বিতীয় উইকেটে অভিষেক হওয়া তিলক ভার্মাও বেশিক্ষণ টিকতে পারেননি। তরুণ সাকিবের দ্বিতীয় শিকার হন তিনি।

Advertisements

তৃতীয় উইকেট জুটিতে ভারতের হয়ে দলের হাল ধরেন লোকেশ রাহুল ও শুভমন গিল। শুরুর ধাক্কা সামলে এই দুই জন মিলে ৫৭ রানের জুটি গড়েন।

তবে গিল বেশ স্বচ্ছন্দ্যে ব্যাট করলেও রাহুলকে হাত খুলে খেলতে দেননি বাংলাদেশি বোলাররা। ধীরগতির রাহুলকে দলীয় ৭৪ রানে ফিরিয়ে প্রতিরোধ গড়া এই জুটি ভাঙেন শেখ মেহেদি।

Advertisements

চতুর্থ উইকেটে ব্যাট করতে আসা ইষান কিশান বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি। নিজের নামের পাশে ৫ রান যোগ করতেই মেহেদি হাসান মিরাজের বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।  পঞ্চম উইকেট জুটিতে সূর্যকুমার যাদব আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6lj8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন