আবারও ‘লাইক’ বিতর্কে জড়িয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তার প্রোফাইল থেকে দক্ষিণ আফ্রিকার মডেল লিজল্যাজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘লাইক’ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
কোহলির ‘লাইক’ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ভক্তরা মিম বানাতে শুরু করেন। এক ভক্ত ইনস্টাগ্রামে লেখেন, ‘শান্তিতে লাইকও দিতে দেবে না এই সমাজ।’ আরেকজন লেখেন, ‘রিল্যাক্স গাইজ, ইটস অ্যালগরিদম।’
এর আগে ২০২৫ সালে ভারতীয় মডেল ও ইনফ্লুয়েন্সার অবনীত কৌরের ছবিতে কোহলির ‘লাইক’ নিয়েও একইরকম বিতর্ক হয়েছিল। তখন কোহলি বিবৃতি দিয়ে বলেছিলেন, ‘আমি স্পষ্ট করতে চাই যে ফিড পরিষ্কার করার সময় অ্যালগরিদম ভুলবশত একটি ইন্টারঅ্যাকশন নথিভুক্ত করে থাকতে পারে। এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। অনুরোধ করছি, অযথা কোনো ধারণা না করতে।’
এবারও কোহলির বিবৃতি দেবেন, এমন আশায় রয়েছেন ভক্তরা।
