আবারও উপেক্ষিত ক্রিস গেইল!

- Advertisements -

ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের স্কোয়াডে রাখা হয়নি ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে।

নতুন বছরের প্রথম মাসে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এ তিন সিরিজের নয় ম্যাচের জন্য ঘোষিত দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কাইরন পোলার্ড। তবে জায়গা মেলেনি গেইলের।

Advertisements

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচ খেলার পর গেইল জানিয়েছিলেন, ঘরের মাঠে একটি ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি। অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, যথাযথ উপায়েই গেইলকে বিদায় জানাবেন তারা। তবে সেটি কী? তা এখনও নির্ধারিত হয়নি। শুক্রবার আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার সময় গেইলকে না নেওয়ার বিষয়ে এ কথা জানিয়েছেন বোর্ড প্রধান রিকি স্কেরিট।

আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিবীয়দের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১১ ও ১৪ জানুয়ারি হবে পরের দুই ম্যাচ। সবগুলো ম্যাচের ভেন্যু গেইলের ঘরের মাঠ জ্যামাইকার সাবিনা পার্ক। এরপর জ্যামাইকায়ই হবে একমাত্র টি-টোয়েন্টি সিরিজ।

Advertisements

আইরিশদের বিপক্ষে মিশন শেষ করে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার জন্য বার্বাডোজে যাবে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে ২২ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gt74
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন