আয়ারল্যান্ড সফরে দল ঘোষণা, নেই মাহমুদউল্লাহ

- Advertisements -

নাসিম রুমি: আয়ারল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে নতুন মুখ বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।

ইনজুরির কারণে বাদ পড়েছেন দেশের গতিময় পেসার তাসকিন আহমেদ। দলে ফেরানো হয়েছে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে।

Advertisements

তবে বাদ পড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ ও তারকা ব্যাটসম্যান আফিফ হোসেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের খেলাগুলো অনুষ্ঠিত হবে ৯, ১২ ও ১৪ মে ইংল্যান্ডের চেমসফোর্ডে।

Advertisements

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/damd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন