ইসিবি প্রধানের পদত্যাগ

- Advertisements -

পদত্যাগ করলেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান ইয়ান হোয়াটমোর। ৫ বছরের মেয়াদ থাকা সত্ত্বেও মাত্র ১০ মাসের মধ্যেই পদত্যাগ করলেন তিনি।

Advertisements

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইসিবি। গত বছরের ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ইসিবির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন হোয়াটমোর। কলিন গ্রেভসের স্থলাভিষিক্ত হয়ে যদিও টিকে থাকতে পারেননি বেশিদিন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, নিজের ও ইংলিশ ক্রিকেটের ভালোর জন্যই সরে দাঁড়িয়েছেন।

তিনি বলেন, ‘অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি ইসিবি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। নিজের ও যে খেলাকে ভালোবাসি সেটার ভালোর জন্য এই সিদ্ধান্ত। এ পদে মহামারীর আগে আমাকে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু এখন বুঝতে পেরেছি, আমাকে দেওয়া দায়িত্ব মূল ভাবনা থেকে ভিন্ন। এটি ব্যক্তিগতভাবে আমার ওপর বিরূপ প্রভাব ফেলেছে।’

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/naoh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন