নাসিম রুমি: চন্ডিকা হাথুরুসিংহে লবিতে ঘুরঘুর করছিলেন। খুঁজে পাচ্ছিলেন না ট্রলি। পরে আশ্বস্ত হয়ে চললেন নিজ কক্ষের দিকে। হোটেলে ঢুকেই সবাই ব্যস্ত ছিলেন নিজ কক্ষের চাবি বুঝে নিতে।
কিন্তু কোথাও দেখা যাচ্ছিল না অধিনায়ক সাকিব আল হাসানকে। পরে টিম ম্যানেজম্যান্টের এক সদস্য জানান, ‘সাকিব বিমানবন্দর থেকে আলাদা গাড়িতে করে আসেন টিম হোটেলে।’ তাইতো ক্যামেরার লেন্স খুজে পায়নি বিশ্বসেরা অলরাউন্ডারকে।
বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ দল টিম হোটেলে প্রবেশ করে। লাহোর থেকে চার্টাড ফ্লাইটে একই বহরে ছিল পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কাও। তিন দল একই হোটেলে থাকলেও ভারত থাকছে আলাদা হোটেলে।
