ছেলের বাবা হলেন নাসির

- Advertisements -

ক্রিকেটার নাসির-তামিমার বিয়ে নিয়ে জল কম গড়ায়নি। সেই জল এখনো জমে আছে আদালতে। এরই মধ্যে সুখবর দিল এই দম্পতি। গত ৮ এপ্রিল ছেলেসন্তান এসেছে তাদের কোলজুড়ে।

Advertisements
তবে আজ সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নাসির নিজেই।
যদিও বিষয়টি আগেই তাদের সংসারে নতুন অতিথির আগমনের বার্তা দিয়েছিলেন নাসির-তাম্মি দম্পতি। গত ২৫ ফেব্রুয়ারি তামিমার বেবি বাম্পের ছবি দিয়েই সেটি জানান দিয়েছিলেন নাসির। তামিমার মাথায় মুকুট, গলায় ঝুলছে ইংরেজিতে লেখা ‘হবু মা’ লেখা ব্যানার। নাসিরের হাতে ছিল ইংরেজিতে ‘বাবা’ লেখা একটা প্ল্যাকার্ড। তামিমার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি কেক কেটে উদযাপন করছেন দুজনে।

বিষয়টি আদালতের কাছেও জানিয়েছিলেন আলোচিত এই দম্পতি। গত বছরের ডিসেম্বরে নাসির তার আইনজীবীর মাধ্যমে আদালতকে বিষয়টি অবগত করেছিলেন। তখন তামিমা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও দাবি করেন নাসির।

এর আগে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। পরে তামিমার বিরুদ্ধে মামলা করেন তার আগের স্বামী রাকিব হাসান। মামলায় তিনি অভিযোগ করেন, তাকে ডিভোর্স না দিয়েই তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন। এ মামলায় আত্মসমর্পণের পর জামিন পান নাসির-তামিমা।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/w1wc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন