দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন আফ্রিদি

- Advertisements -

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে শাহিন শাহ আফ্রিদিকে পাচ্ছে না পাকিস্তান। হাঁটুর চোটে ছিটকে গেছেন বাঁহাতি এই পেসার। পাকিস্তান ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার (২১ জুলাই) এক বিবৃতিতে জানায়, গলে প্রথম টেস্টের চতুর্থ দিন চোট পেয়েছিলেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। সিরিজ শেষ না হওয়া পর্যন্ত শ্রীলঙ্কায় দলের সঙ্গে থেকে তিনি প্রাথমিক পুনর্বাসন চালিয়ে যাবেন।

প্রথম টেস্টে পাকিস্তানের ৪ উইকেটে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আফ্রিদি। প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২২২ রানে অলআউট করতে ১৪.১ ওভারে ৫৮ রানে তিনি নেন ৪ উইকেট। কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি বোলিং করেন মাত্র ৭ ওভার। চতুর্থ দিন অস্বস্তি অনুভব করা মাঠ ছাড়েন তিনি।  আফ্রিদির জায়গায় আরেক পেসার নিতে চাইলে আগামী রবিবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে একাদশের দরজা খুলতে যেতে পারে ফাস্ট বোলার হারিস রউফ অথবা পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফের।

Advertisements

পাকিস্তানের পরের সিরিজ আগামী মাসের মাঝামাঝি, নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে তারা। ওই মাসের শেষ দিকে হবে এশিয়া কাপ টি-টোয়েন্টি। আফ্রিদির চোট কতটা গুরুতর কিংবা এই ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে কি না, তা স্পষ্ট নয়।

Advertisements

 

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kslj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন