পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বোনাস পাচ্ছেন শান্তরা

- Advertisements -

নাসিম রুমি: সম্প্রতি পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। জয়-পরাজয় ছাপিয়ে বিশ্ব মহলের প্রশংসা আদায় করে নিয়েছে টাইগারদের পারফর্মেন্স। এই দারুণ অর্জনের জন্য বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা।

Advertisements

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আগামীকাল ১৪ সেপ্টেম্বর শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে ক্রিকেটারদের হাতে এই বোনাস তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উল্লেখ্য, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দুটি টেস্টই অনুষ্ঠিত হয়েছে রাওয়ালপিন্ডিতে। প্রথম টেস্টে ১০ উইকেটে জিতেছিল টিম টাইগার। পরের ম্যাচের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট পতনের পর লিটন দাস আর মেহেদি মিরাজের অবিশ্বাস্য জুটিতে তারা ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেয় ৬ উইকেটে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/nz3w
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন