English

26 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
- Advertisement -

পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে এবার মুখ খুললেন সৌরভ

- Advertisements -

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ভারতের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কট করার সিদ্ধান্তে কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন অবস্থানে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।

রবিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করে সৌরভ বলেন, বিশ্বকাপে প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। সেখানে এমন ম্যাচ থেকে পিছিয়ে আসার মানে তিনি বুঝতে পারছেন না। তার কথায়, ম্যাচটি তো শ্রীলঙ্কাতেই হওয়ার কথা। তবু পাকিস্তান কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে, সেটাই অবাক করার মতো।

পাকিস্তান সরকারের নির্দেশের পর পিসিবি বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়। এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে অনুরোধ করেছিল বিসিবি। তবে আইসিসি সেই অনুরোধ ফিরিয়ে দেয়। অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ে এবং তাদের জায়গায় স্কটল্যান্ড সুযোগ পায়।

এরপর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দেখা করেন। সেখানেই সরকার পাকিস্তানের খেলোয়াড়দের ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ খেলতে নিষেধ করে। যদিও পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই হচ্ছে এবং ভারত পাকিস্তান ম্যাচটিও সেখানেই হওয়ার কথা।

এই প্রেক্ষাপটে সৌরভ গাঙ্গুলি বলেন, এতে বিশ্বকাপ থেকে পিছিয়ে আসার কী দরকার। শ্রীলঙ্কায় খেলা হলে তো কোনো সমস্যাই থাকার কথা নয়। তিনি আরও বলেন, বিশ্বকাপে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ এবং এমন সিদ্ধান্ত দলের জন্য ক্ষতিকর হতে পারে।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ভারতের সঙ্গে খেলতে তিনটি দাবি উত্থাপন করেছে পিসিবি। রবিবার লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈঠকে এসব শর্ত তোলে তারা। শর্তগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশকে বর্ধিত ক্ষতিপূরণ দেওয়া, অংশগ্রহণমূলক অর্থ প্রদান এবং ভবিষ্যতে বাংলাদেশকে আইসিসির কোনো ইভেন্টে আয়োজক করা।

এদিকে শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত ভারত পাকিস্তান ম্যাচটি হতে পারে। পিসিবির অন্য কর্মকর্তারা ম্যাচ খেলতে রাজি হলেও চেয়ারম্যান মহসিন নাকভির আপত্তি তেমন গুরুত্ব পায়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/f75w
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন